তিব্বতে গণ ডিএনএ পরীক্ষা

চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমে বাড়ছে। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল জুড়ে বহু শহর ও গ্রামের বাসিন্দাদের কাছ থেকে নির্বিচারে ডিএনএ সংগ্রহ করছে চীন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

প্রতিবেদনে বলা হয়, ডিএনএ সংগ্রহের জন্য কিন্ডারগার্ট ও বিভিন্ন জায়গা থেকে স্থানীয় বাসিন্দাদের রক্তের নমুনা সংগ্রহ করছে তারা। স্থানীয়দের মতে, তারা কোনো ভাবেই এই পরীক্ষার হাত থেকে বের হতে পারছেন না।  

প্রতিবেদনে আরোও বলা হয়, ৫ বছর বা তার বেশি বেশি বয়সী সমস্ত ছেলেদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করা হচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচের চীনের পরিচালক সোফি রিচার্ডসন জানান, চীনা সরকার ইতিমধ্যেই তিব্বতিদের ব্যাপক দমন-পীড়নের শিকার হচ্ছে।এখন কর্তৃপক্ষ তাদের নজরদারি ক্ষমতা জোরদার করতে সম্মতি ছাড়াই রক্ত নিচ্ছে।