রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে আসাদ অ্যাভিনিউয়ে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ক্যাম্পাসে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়।
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে। সেই ভ্যাকসিন যুক্তরাষ্ট্র থেকে এনে ইতোমধ্যে সংরক্ষণ করা হয়েছে। এর আগে, ১১ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের টিকা দেওয়া হবে।