কেরানীগঞ্জের জিনজিরায় গ্যাসের চুলা থেকে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধের ঘটনায় ইয়াছিনও (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে ৬ জনেরই মৃত্যু হলো।
আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, ইয়াছিনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে, গত মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে কেরানীগঞ্জ জিনজিরা মান্দাইল মন্দিরের সামনের বাসায় এই আগুনের ঘটনা ঘটে। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে ৬০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় মরিয়ম (৪)। শুক্রবার বেলা ৩টার দিকে শাহাদত (২০) ও সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান বেগম (৬০)। সোমবার ভোরে মারা যান ইদুনী ওরফে পান্না বেগম (৫০), সোমবার রাতে মারা যায় সোনিয়া আক্তার (২৪)।