সিরাজগঞ্জে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোরা গ্রামের একটি মাঠে বজ্রপাতে ১০ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে এই ঘটনা হয়। উল্লাপাড়া থানার ‍ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন-উপজেলার শিবপুর গ্রামের মোবারক (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার আলী (৬৩), শাহীন আলী (২১), জান্নাতি (১২) ও নদী (১০) এবং মাটিকোরা গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলাম (৪২) ও রিতু খাতুন (১৪)। আহতদের উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই কৃষক। 

Untitled-1

উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘তারা মাঠে ধানের চারা তুলছিল। এই সময় বৃষ্টি শুরু হলে সবাই শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’