সাভারে ঝুটের গোডাউনে আগুন

সাভারে একটি জুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

বুধবার রাত আড়াইটার দিকে পৌরসভার পশ্চিম ব্যাংকটাউন বাড়ইগ্রাম এলাকার বদরুল মিয়ার ঝুটের গোডাউনে এ আগুন লাগে। 

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় কিছুটা বেগ পেতে হয়। একপর্যায়ে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে আরও দুইটি ইউনিট কাজে যোগ দেয়। এর ফলে চারটি ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় ভোররাত সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে জানান এই কর্মকর্তা।