বেসামরিক বিমান ও পর্যটক সচিব মো. মোকাম্মেল হোসেনসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল কেরুর ডিস্টিলারি বিভাগ ও দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে পরিদর্শন করেছেন তারা।
পুলিশ জানায়, ঐদিন বিকাল সাড়ে চারটার দিকে প্রতিনিধিদল সরাসরি কেরুর লাভজনক প্রতিষ্ঠান ডিস্টিলারির বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখার পর দর্শনা চেকপোস্টে যান। পরিদর্শন শেষে বিকাল পাঁচটার দিকে মুজিবনগরের উদ্দেশ্যে দর্শনা ত্যাগ করেন।
এ সময় অতিরিক্ত সচিব ও বিটিভি সিও আবু তাহের মোহাম্মদ জাবের,পর্যটক চেয়ারম্যান আলি কদর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান, কেরু এম ডি মো. মোশারফ হোসেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির উপস্থিত ছিলেন।