মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধামারন গ্রামে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে।
মৃতরা হলো- রবিউল হাসান সুলভ (১৬), সানজিদা আক্তার (৯) ও লামিম হোসেন (১২)। মৃত শিশুদের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম ধামারন গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে বিলের মধ্যে শাপলা তুলতে যায় ৪ শিশু। এসময় বজ্রপাতে তারা আহত হয়। পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোরের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা রাজিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।