জুনিয়র পুলিশ সদস্যদের কাজে অসন্তুষ্ট হওয়ায় তাদের হাজতে পাঠিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এই ঘটনা ভারতের বিহারের নওয়াদা শহরের। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম গৌরভ মংলা। তিনি পুলিশ সুপার। বিহার পুলিশ এ্যাসোসিয়েশন গৌরভের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে।
সিসিটিভি ফুটেজে, পাঁচ পুলিশ কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শত্রুঘ্ন পাসোয়ান, রামরেখা সিং, এএসআই সান্তোস পাসোয়ান, সঞ্জয় সিং এবং রামেশর উরাওন নাভাদা নগর পুলিশ স্টেশনের হাজাতের ভেতরে দেখা গেছে। তাদেরকে দুইঘণ্টা পর মধ্যরাতে ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তবে এসপি মংলা যিনি ওই অঞ্চলের পুলিশ প্রধান বলেন, এই ধরনের তেমন কিছু হয়নি। ওই পুলিশ স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর বিজয় কুমার সিং তার বসের কথার সঙ্গে একমত পোষণ করেন,
কিন্তু বিভিন্ন সূত্র জানিয়েছে, এসপি গৌরভ মামলা পর্যালোচনা করতে গত ৮ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে পুলিশ স্টেশনে আসেন। এরপর তিনি কিছু পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি তাদের হাজতে রাখার নির্দেশ দেন।
তবে সূত্র কি ধরনের দায়িত্বে অবহেলা পেয়েছে তার কথা জানায়নি। ওই ঘটনার পরের দিন হোয়াটসঅ্যাপে ভিডিও ভাইরাল হয়। তবে এসপি গৌরভ বলেন, এটা ভুয়া নিউজ।
বিহার পুলিশ এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় কুমার সিং বলেন, তিনি এসপির সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন কিন্ত তিনি ফোন ধরেননি। আজ তিনি এই ঘটনার তদন্তে প্রেস রিলিসের জারি করেছেন।