স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদ থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে কফিনটি ব্যালাটার গ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় সময় রোববার গাড়িতে করে রানির কফিন নিয়ে যাওয়া হয়। খবর বিবিসি।
কফিন নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছে মানুষ। হাজার হাজার মানুষ রানির শেষ যাত্রা দেখার জন্য রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
কফিনটি প্রথমে এডিনবার্গ পরে লন্ডনে নেওয়া হবে। এরপর আগামী ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে।
রানির শেষকৃত্যের দিনে সরকারি ছুটি ঘোষণা করেছেন দেশটির নতুন রাজা তৃতীয় চার্লস। এক আদেশে তিনি এই ঘোষণা দিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডে মারা যান। সবচেয়ে বেশি দিন রানি ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৯৬ বছর।