মনপুরায় ১০ মণ ছোট পাংগাশ উদ্ধার

মনপুরায় বুধবার বিকালে অভিযান চালিয়ে ১০ মণ ছোট পাংগাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। পরে বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা ও গরীব অসহায় মানুষের মাঝে তা বিতরণ করা হয়।

মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ সানোয়ার হোসেন জানান, আমরা মেঘনায় নিয়মিত অভিযান পরিচালনা করি। রুটিন মাফিক আজকে এই অভিযান ছিল। অভিযান চালিয়ে রামনেওয়াজ মৎস্য ঘাট থেকে ছোট পাংগাশ উদ্ধার করা হয়েছে। মেঘনা থেকে ২টি ট্রলারসহ প্রায় ৫০ মণ ছোট পাংগাশ উদ্ধার করি।