সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল প্রচারণা চালানোর অভিযোগ এনে ইসমাঈল হোসেন অপু (২২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ইশরাক আহমেদ সাজন (২৮) নামে এমপি নজরুল ইসলাম বাবুর এক শুভাকাঙ্ক্ষী এ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইসমাইল আড়াইহাজারের গোপালদী পৌরসভার লক্ষ্মীবরদী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাঈল হোসেন অপু ৭ বছর ধরে ‘একটি ফেক আইডি খুলে’ বিভিন্ন রাজনীতিবিদদের নিয়ে বিরূপ মন্তব্যধর্মী লেখা প্রকাশ করে আসছে। সম্প্রতি সে এমপি নজরুল ইসলাম বাবু ও তার পরিবারের সদস্যদের ছবি সংগ্রহ করে ফটোশপে সুপার এডিট করে কুরুচিপূর্ণ পোস্ট প্রচার করছিল। অপু ছাত্রদলের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।