বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত কাউখালীর নিম্নাঞ্চল

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পিরোজপুরের কাউখালীতে টানা তিন দিন ধরে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টি ও জোয়ারে মঙ্গলবার উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৩৫টি গ্রামের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠসহ ক্লাস রুম তলিয়ে গেছে।

কাউখালী দক্ষিণ বাজার, স্টীমার ঘাট, কাউখালী-আমরাজুড়ি ফেরিঘাট সড়ক, কেউন্দিয়া-দাশেরকাঠী সড়ক, কলেজ এবং উত্তর বাজার এলাকার নিচু সড়কের ড্রেন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। একদিকে একটানা বৃষ্টি আবার জোয়ারের পানির চাপ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

কাউখালী

মঙ্গলবার কাউখালীর নদ-নদীর জোয়ারের পানি বিপৎসীমার ২০ থেকে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাট এবং কাউখালী-সোনাকুর ফেরীর গ্যাং জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন পারাপারে ভোগান্তিতে পড়তে হয়। 

এদিকে জোয়ার এবং বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কাউখালী উপজেলার পাচঁটি ইউনিয়নের ২০থেকে ২৫টি বিদ্যালয়সহ নিচু সড়ক।