আজও থাকতে পারে দিনভর বৃষ্টি

রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় গত ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও ঢাকাসহ প্রায় সারাদেশে দিনভর বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির প্রবণতা বৃহস্পতিবার থেকে কমে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়। 

rain-01-20210619115209

এতে বলা হয়, এ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।