মৃত্যুবার্ষিকী

শামসুল আলম নানা ভাই

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, যুক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নিরাপত্তা কর্মকর্তা, বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি শামসুল আলমের (নানা ভাই) ২২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ কবর জিয়ারত, কুরআনখানি, গরিবদের মাঝে খাবার বিতরণ, বাদ আসর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের কার্যালয়ে।

এল এ চৌধুরী

আজ বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী ও রাজনৈতিক নেতা এল এ চৌধুরীর ৪৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ চট্টগ্রামে কদমবোবারকে মাজার প্রাঙ্গণে বাদ মাগরিব মিলাদ, কুরআনখানি ও ঢাকায় বাদ এশা (ভি.আই.পি) রোডস্থ নয়াপল্টন জামে মসজিদে মিলাদ মাহিফল-এর আয়োজন করা হয়েছে। তিনি ১৯৫৪ সালে শেরে বাংলার কৃষক শ্রমিক পার্টির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও ঐতিহাসিক যুক্তফ্রন্টের চট্টগ্রাম জেলা শাখার সম্পাদক হিসেবে কাজ করেন। ১৯৪৬ সালে তিনি চট্টগ্রাম থেকে ‘আল হেলাল’ নামে একটি সাপ্তাহিকী বের করেন।

তানভীর সালাম সান্ত

আজ ১৩ জুন ক্যাপ্টেন তানভীর সালাম সান্তর দ্বিতীয় শাহাদতবার্ষিকী। রাঙ্গামাটির মানিকছড়ি এলাকায় প্রাকৃতিক দুর্যোগে কাঁচা-পাকা ঘরবাড়ি ধসে আটকেপড়া জনগণকে উদ্ধার, গাছপালা ও মাটি ধসে বন্ধ হয়ে যাওয়া রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক সচল ও স্বাভাবিক রাখার কাজ পরিচালনার সময় আকস্মিক পাহাড় ধসে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার আত্মার মাগফিরাতের জন্য কবর জিয়ারত, কুরআন খতম, দোয়া ও এতিমদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।