বঙ্গোপসাগরে ধরা পড়েছে ১৮৫ কেজি ওজনের সেইল ফিস

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮৫ কেজি ওজনের ১টি পাখি মাছ বা সেইল ফিস। এটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ দেড় ফুট। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় মাছটি ধরা পড়ে। বৃহস্পতিবার দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। উপকুলীয় এলাকায় এ মাছের চাহিদা না থাকায় মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামের এক মাছ ব্যবসায়ী।  

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ সাধারণত গভীর সাগরে বিচরণ করে। দ্রুতগামী বেশি ওজনের এই মাছ সচরাচর ধরা পড়েনা।