বোনকে কাছে পেয়ে আগলে ধরলেন প্রধানমন্ত্রী

সম্প্রতি গেলো শেখ রেহানার জন্মদিন। তখন তিনি লন্ডনে ছিলেন। বিশেষ এই দিনে দুই বোন কাছাকাছি না থাকতে পারলেও প্রধানমন্ত্রীর লন্ডন ও নিউইয়র্ক সফরকালে বিমানবন্দরে দেখা হয়ে গেলো। এ সময় ছোট বোনকে বুকে জড়িয়ে ধরেন বড় বোন শেখ হাসিনা। 

pm-2

দুজনের আবেগময় ছবি সফরে থাকা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবিতে দুজনকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল। 

pm

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে লন্ডন ও নিউইয়র্কের উদ্দেশে বৃহস্প‌তিবার সকা‌লে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্প‌তিবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ড‌নে পৌঁছে‌ছেন। 


pm-1 

এসময় লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইক‌মিশনার সাইদা মুনা তাস‌নিম প্রধানমন্ত্রীকে বিমানবন্দ‌রে স্বাগত জানান। 

টানা ১৯ দিনের সফর শেষে আগামী ৩ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।