চট্টগ্রামে ফ্লাইওভারে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি

মহানগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের দুই নম্বর গেট র্যাম্প অংশে  একটি বৈদ্যুতিক খুঁটি ভিত্তি ভেঙে বিপজ্জনভাবে হেলে পড়েছে। বৈদ্যুতিক খুঁটিটি যে কোনো মুহূর্তে ভেতরে অথবা বাইরের দিকে পড়ে যানবাহন কিংবা পথচারীদের মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা আশঙ্কা ব্যক্ত করেন।

এ খুঁটিটির ভিত্তি কীভাবে ভেঙেছে সে ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু বলতে না পারলেও ধারণা করা হচ্ছে কোনো বেপরোয়া যানবাহনের ধাক্কায় খুঁটির ভিত্তি ভেঙে এ অবস্থার সৃষ্টি হয়েছে।