ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ১০ শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণ মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ধর্ষকদের গাজীপুর ও সখিপুর থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইসমাইল হোসেন অরিন, মনির হোসেন ও জসিম। তারা ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ওসি শফিকুল ইসলাম জানান, সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক ভুক্তভোগীর পথ অবরোধ করে এবং অপহরণ করে সিএনজি করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, দুর্বৃত্তরা ওই রাতে অপহৃত স্কুলছাত্রীকে রাতভর নির্যাতন করে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন ভোরে স্থানীয় লোকজন শিক্ষার্থীর ভুক্তভুগীর উপস্থিতি বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়।
ফুলবাড়ীয়া থানার ওসি বলেন, শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ফুলবাড়ীয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। নির্যাতনের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং গ্রেফটারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।