বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জের সদাগর পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন-সদাগর পাড়ার বাসিন্দা তালেব উদ্দিনের ছেলে সায়েদ আলী (৫৫) ও কুবাত আলীর ছেলে সুলতান মিয়া কষাই (৪৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা

প্রতীকী ছবি (সংগৃহীত)।

জানা যায়, সুলতান মিয়া কষাই দুপুরে নিজ বাড়িতে গোসলখানায় গোসল করতে যান। গোসলখানায় বিদ্যুৎচালিত মোটরের তার লিকেজ থাকায় সুলতান কষাই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনা দেখে তার সায়েদ আলী সুলতান ভাতিজা কষাইকে উদ্ধার করতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ‘নিহতদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’