যুক্তরাজ্যে পার্লামেন্টে বিরোধী দলের প্রস্তাব নাকচ

যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টি প্রস্তাবিত চুক্তিহীন ব্রেক্সিটের বিলটি নাকচ করে দিয়েছেন এমপিরা। ৩০৯-২৯৮ ভোটে বিলটি পাস হয়নি। এটা পাস হলে বিরোধীরা ৩১ অক্টোবরের মধ্যে চুক্তিহীন ব্রেক্সিটের বিষয়টি পার্লামেন্টে উপস্থাপন করার সুযোগ পেতো। বিলটি পাস না হওয়ায় ক্ষমতাসীন টোরি দল উল্লাস প্রকাশ করে। কিন্তু লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, সেপ্টেম্বরে আপনাদের এই উল্লাস থাকবে না। টোরি দলের দশ এমপি এই প্রস্তাবে সমর্থন দিলেও লেবার পার্টিরই আট এমপি বিপক্ষে অবস্থান নেন। -বিবিসি