দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

চলমান এসএসসি পরীক্ষার চার বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চলমান এসএসসি পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯), পদার্থ বিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান ( ১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

exam

স্থগিত বিষয়গুলোর পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

Exam SSC

এতে আরও বলা হয়, স্থগিত বিষয়গুলো ছাড়া অন্য সকল বিষয়ের পরীক্ষা রুটিন অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

এর আগে, প্রশ্নপত্র ওলট-পালটের কারণে যশোর শিক্ষা বোর্ডের কয়েকটি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া এমসিকিউ পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে বলে এরই মধ্যে যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে।