১৪ বছর পর বরফ গললো ইসরায়েল-তুরস্কের

১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এটি দীর্ঘ বিরতির পর দুই আঞ্চলিক শক্তির মধ্যে উষ্ণ সম্পর্কের সর্বশেষ চিহ্ন বলে মনে করা হচ্ছে। এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে টাইম্‌স অব ইন্ডিয়া।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের কার্যালয় জানানো হয়, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এরদোগানের সঙ্গে বৈঠকে লাপিদ বলেন, তিনি দেশগুলোর মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা এবং এই সপ্তাহে তুরস্কে নতুন ইসরায়েলি রাষ্ট্রদূত নিয়োগের প্রশংসা করেছেন।

গত বছর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতা ছাড়ার পর থেকে এরদোগান দেশটির সঙ্গে উষ্ণ সম্পর্কের প্রতি আগ্রহ দেখিয়েছেন।