ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামের ভাটিয়ারীতে বিজয় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।  

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। সকাল ১০টার দিকে ট্রেনটি সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ জানান, শনিবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারীতে আসার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।