জার্মান আওয়ামী লীগের সম্মেলন ১৬ অক্টোবর 

জার্মান আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় রোববার দুপুর ২টায় জার্মানির মিউনিখ শহরে একটি মিলনায়তনে সম্মলেন প্রস্তুতি আলোচনা সভায় বিষয়টি জানানো হয়। 

সভায় সভাপতিত্ব করেন বায়ার্ন মিউনিখ আওয়ামী লীগের সভাপতি মুরার মাহামুদ বেপারী। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের নেতা সেলিম ভুঁইয়া ও বায়ার্ন মিউনিখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল বেপারী।

প্রধান অতিথি ছিলেন-জার্মান আওয়ামী লীগের অন্যতম নেতা মিজানুর হক খান। বক্তব্য রাখেন-হাফিজুর রহমান আলম, মাবু জাফর স্বপন, আব্দুল মান্নান, মোবারক আলী ভূঁইয়া বকুল, নজরুল ইসলাম খালেদ, মাসুদুর রহমান মাসুদ, নূরে আলম সিদ্দিকী রুবেল, কামাল ভূইয়া, সূর্য কান্ত ঘোষ, রানা ভুইয়া, বাপ্পি তালুকদার, শেখ রেদোয়ান, ফরিদ মিয়া, আবুল খায়ের মিয়া,লিটন বেপারী, জহিরুল হক ও আউয়াল খানসহ আরও অনেকে।

c8e557e9-c9d5-4fe0-a80d-8ef538c0509a

আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন এবং বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, ‘ঐক্যবদ্ধ জার্মান আওয়ামী লীগের কোন বিকল্প নেই।’ এ সময় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের স্রোতধারাকে বেগবান করার আশাবাদ ব্যাক্ত করেন তারা।