পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান, ৪ ফিলিস্তিনি নিহত 

দখলকৃত পশ্চিম তীরের জেনিনি এক শরনার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এসময় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। বুধবার (২৮ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আনুমানিক সকাল ৮ টার সময় ওই শরণার্থী শিবিরে ডজন খানেক ইসরায়েলের সামরিক বাহিনীর গাড়ি প্রবেশ করে। এর পরে অভিযান শুরু হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বুধবার যে চারজন নিহত হয়েছেন তাদের মধ্যে আহমেদ আলাহনেহ, আবেদ হাজেম, মোহাম্মদ আল-ওয়ানেহ এবং মোহাম্মদ আবু নাহশা। এছাড়া তিনি জানান, ইসরালের অভিযানে অন্তত ৪৪ জন ফিলিস্তিনি আহত হয়েছে। 

philistin

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ২৪ বছর বয়সী আহমেদ আলাহনেহ ফিলিস্তিন কর্তৃপক্ষের গোয়ন্দা অফিসার হিসেবে কাজ করতেন। নজরদারি ক্যামেরা ফুটেজে ইসরায়লের বাহিনীর সঙ্গে আহমেদ আলাহনেহনের সংঘর্ষের দৃশ্য দেখা গেছে। 

এছাড়া ক্ষেপণাস্ত্র হামলায় আবেদ এবং আল ওয়ানা নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।