দেশের আইন অনুযায়ী এটা চুরির সামিল: সাবা

বিভিন্ন চ্যানেলে অনলাইন এবং অফলাইনে সম্মতি ও লাইসেন্স ছাড়া কন্টেন্ট সম্প্রচার করায় ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। মোবাইল ফোন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড ও মেসার্স ইনসটিচ স্টুডিও কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে। 

নোটিশে ওই অনুষ্ঠানের কন্টেন্ট ব্যবহার বন্ধ এবং দুই কোম্পানির কাছে ৭২ ঘণ্টার মধ্যে কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মজিবুল কামাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশে দুই প্রতিষ্ঠানের কাছে কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ক্ষতিপূরণ না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

sohana saba

নোটিশে বলা হয়েছে, অভিনেত্রী সোহানা সাবা গত ৪ চার বছর আগে তারকালয় ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামে একটি সেলিব্রেটি টকশো নির্মাণ শুরু করেন। যা এম/এস ইনসটিচ স্টুডিও এবং রবি আজিয়াটা লিমিটেড পরবর্তীতে আরও অনেক ডিজিটাল প্লাটফর্মে সাবার অনুমতি ছাড়া ব্যবহার করেছে। এতে জানা-অজানা অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছে। 

তবে টকশোটি সাবার কপিরাইটকৃত এবং যার সার্টিফিকেটগুলোর নম্বর যথাক্রমে সিআরএস ২৭০৪৮, ২৭০৮৫, ২৭০৮৬, ২৭০৮৭ ও ২৭০৮৮। এম/এস ইনসটিচ স্টুডিও এবং রবি আজিয়াটা লিমিটেড সোহানা সাবার কোনো সম্মতি ও লাইসেন্স ছাড়া অনুষ্ঠানগুলো অনলাইন এবং অফলাইন বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করেছে। যা আইন অনুযায়ী কপিরাইট আইন ২০০০ (সংশোধিত ২০১০)-এর ৭১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

sohana saba

অভিনেত্রী সোহানা সাবা বলেন, ‘গত ৪ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ৪২টি পর্ব তৈরি করেছি। এগুলো তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী আমার অনুমতি ছাড়া ব্যবহার করে উচ্চ মুনাফা অর্জন করেছে। দেশের আইন অনুযায়ী এটা চুরির সামিল। 

উক্ত কন্টেন্টগুলো থেকে আয় করা টাকা তারা আমাকে বুঝিয়ে দেয়নি। এ বিষয়ে অবগত হলে তাদের কাছে যাওয়ার পরও তারা আমার কথা অগ্রাহ্য করে। তারা আমার পরিশ্রমের অবমূল্যায়ন করে।