কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্ট্রিয়লের নির্বাচনী এলাকায় তার দলের দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশি তরুণ মাঈনুর রহমান সরকার।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্ট্রিয়লের নির্বাচনী এলাকায় বাংলাদেশি তরুণ মাঈনুর রহমান সরকার আবারো দলের গুরুত্বপূর্ণ পদ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন।
প্রথমবার ২০১৮ সালে মাঈনুর দলের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি দ্বিতীয়বারের মতো পাপিনু রাইডিংয়ের ক্ষমতাসীন লিবারেল পার্টির 'অর্গানাইজেশন চেয়ার' তথা সাংগঠনিক সম্পাদক পদে দুই বছরের জন্য পুনর্নিবাচিত হলেন।
মাঈনুর সরকার পীরগঞ্জের পরশুরামপুর গ্রামের প্রয়াত মন্টু সরকারের বড় সন্তান। শৈশব কৈশোর কেটেছে পরশুরামপুর গ্রামে। রায়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, রংপুর ক্যান্ট পাবলিক থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন।
কানাডায় উচ্চ শিক্ষার জন্য গিয়ে সেখানে রাজনীতিতে যুক্ত হন মাঈনুর। রাজনীতির পাশাপাশি তিনি বর্তমানে কুইবেক প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
এছাড়াও বোডের্র ডিরেক্টর হিসেবে আরো দুই বাংলাদেশি রয়েছেন এই কমিটিতে। তারা হলেন মমিনুল ইসলাম ভূইয়া এবং রশিদ খান।