ছোট্ট বন্ধুরা, কেমন আছো?
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছোতো ?
আমার এই পরামর্শ তোমাদের উত্তরপত্রে প্রয়োগ করলে তোমাদের সফলতার পাশাপাশি আমার মনোতৃপ্তি জাগ্রত থাকবে।
বাংলা বিষয়ের কিছু পরামশর্ তোমাদের জন্য উপস্থাপনের চেষ্টা করছি।
বাংলা বিষয়টাকে আমাদের অনেক গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।
বাংলা বিষয়ে মোট ১৪ টা প্রশ্নের উত্তর দিতে হয়। সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। অর্থাত্ ৯০ মিনিট। পুর্ণমান ১০০।
৯০ মিনিটের মধ্যেই ১০০ নাম্বারের উত্তর দিতে হবে।
তবে ভয়ের কোন কারণ নেই। এর জন্য প্রয়োজন আমাদের একটু সচেতনতা ও পূর্বপ্রস্তুতি।
কিছু বিষয়ের দিকে আগে থেকেই খেয়াল রাখলে পরীক্ষার সময় কোনো ধরণের সমস্যায় পড়তে হবে না।
আর এগুলো তোমরা বছরের শুরু থেকেই অনুশীলন করে আসছো।
একটু খেয়াল করলেই একজন শিক্ষার্থী গুছিয়ে সুন্দর করে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে যথাসময়ে লিখা শেষ করতে পারে।
নিচের বিষয়গুলো পর্যালোচনা করে এখন থেকেই তোমরা প্রস্তুতি নিতে পারো।
| সময় বিভাজন: প্রথমেই ৯০ মিনিট সময় থেকে ১০ মিনিট সময় আমাদের হাতে রেখে বাকি ৮০ মিনিট সময়কে ভাগ করে নিতে হবে । সেক্ষেত্রে, ১০০ নাম্বারের মধ্যে গড়ে ৫ নাম্বারের জন্য সময় বরাদ্দ থাকে ৪ মিনিট। তাহলে অবশ্যই সময়ের প্রতি সচেতনতা বজায় রেখেই তোমাদের কলম চালাতে হবে! প্রতিটা প্রশ্নের মান বণ্টন খেয়াল রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই উত্তর লিখা শেষ করার কথা মাথায় রাখতে হবে।
| ধারাবাহিকতা বজায় রাখা: সব সময় চেষ্টা করতে হবে যেনো উত্তরপত্রে উত্তর লিখার সময় ১ থেকে ১৪ ক্রমিক পর্যন্ত ধারাবাহিকতার সাথে উত্তর দিতে পারো। এতে তোমার উত্তরপত্র একটি আদর্শ উত্তরপত্র হিসেবে গণ্য হবে। যা সবার কাছে গ্রহণযোগ্যতা থাকবে। সবার উচিত সব সময় আদর্শ হতে চেষ্টা করা।
|ওভার রাইটিং না করা: উত্তরপত্র সব সময় পরিষ্কার হওয়া বাঞ্চনীয়। যদি কোনো কারণে ভুল হয়েও যায় সেক্ষেত্রে ঘষাঘষি না করে একটানে কেটে পুনরায় লিখতে হবে। কোনোভাবেই ওভাররাইটিং করা উচিত নয়। উত্তরপত্রে ওভাররাইটিং দেখলে পরীক্ষক পরীক্ষার্থী সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। যা তোমাদের উত্তর পত্রে নাম্বার প্রদানের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। তাই সদা সতর্ক থাকবে উত্তরপত্র পরিচ্ছন্ন রাখতে। তোমরা সকলে পরীক্ষা অনেক ভালো করবে এই শুভ কামনা রইল।
রায়হানা হক, প্রধান শিক্ষক
বাঁশগাড়ী (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব কিশোরগঞ্জ
সুপ্রিয় পঞ্চম শ্রেণির পরীক্ষার্থী বন্ধুরা, আশাকরি তোমাদের সকল প্রস্তুতি শেষ , এখন শুধু রিভিশন দিচ্ছ। আমি শুধু তোমাদের শেষ মুহূর্তের কিছু সতর্কতা অবলম্বন বিষয়য়ে আলোচনা করছি যা তোমাদের পূর্ণ নম্বর পেতে সহায়তা করবে। সচরাচর তোমরা যে ভুলগুলো করে থাক সেগুলো লক্ষ্য করো।
ইংরেজি: অনেকে ৩,৭ প্রশ্নের উত্তর দিতে গাইড ফলো করো বা সরাসরি টেক্সট থেকে প্রশ্নের উত্তর লিখে ফেলো : tense এর প্রতি খেয়াল করো না ফলে প্রশ্নের উত্তরের মান খুবই নিম্ন মানের হয় বা অর্থ ঠিক থাকে না। আবার ৪ ও ৮ নং উওর লিখার ক্ষেত্রে অর্থাত্ তোমরা প্যারাগ্রাফ লিখতে your স্থলে my কথাটি লিখ না , প্রশ্ন দেয়া থাকলে সেদিকে খেয়াল না করে সরাসরি টেক্সট বা মুখস্থ লিখে থাক যা মোটেও ভালো নম্বর পেতে সহায়ক হয় না। letter লিখার সময় চিঠির ছয়টি অংশের দিকে খেয়াল করো না বা সরাসরি টেক্সট থেকে লিখে থাক । ১২ নং লিখার ক্ষেত্রে capital letter ও বিরামচিহ্ন দিতে ভুলে যাও । ১৩ নং লিখার ক্ষেত্রে নিচে signature দাও না বা signature এ নিজের নাম দিয়ে ফেল।
এ ভুলগুলো এড়াতে পরামর্শ: ইংরেজি প্রশ্ন লিখতে subject ও verb প্রশ্ন থেকে নিয়ে টেক্সট থেকে উত্তর খুঁজতে পার tense তো অবশ্যই খেয়াল রাখতে হবে । Letter এবং paragraph এ clue দেয়া থাকলে সেই রিলেটেড উত্তর লিখতে হবে । ফরম পূরণ ও letter লিখার সময় ঠিকানা এবং নাম যা দেওয়া থাকবে তাই লিখবে। ফরম সব সময় এক পৃষ্ঠায় লিখবে । letter দুই পৃষ্ঠায় লিখলে ও পাশাপাশি পৃষ্ঠায় লিখবে।
গণিত: বন্ধুরা তোমরা অংক কষার সময় উপরে কত নাম্বার শুরু করেছ কিংবা অথবা লিখছ তা দিতে ভুলে যাও। ২ থেকে ১১ নং পর্যন্ত সৃজনশীল অংক কষার জন্য পাশেই রাফ করে দেখাতে পারো , একক লিখতে, যেমন-টাকা হলে টাকা ,মিটার হলে মিটার আবার শতকরা চিহ্ন দিতে,ভগ্নাংশের ভাগ করতে নিচের হর না কেটেই উত্তর লিখে ফেল,অপ্রকৃত ভগ্নাংশ হলে মিশ্র করে দিতে,দশমিক ভগ্নাংশের ভাজকের দশমিক তুলতে,পরিমাপের সমস্যার সমাধান করার ক্ষেত্রে পাশে সূত্রটি যেহেতু চিহ্ন দিয়ে লিখতে বা জানা আছে দাও না।
এক্ষেত্রে পরামর্শ: গণিতে পূর্ণ নম্বর পাওয়া যেমন খুব সহজ আবার সামান্য অসতর্কতায় অনেক নম্বর অন্য বিষয়ের চেয়ে তুলনামূলক কমেও যেতে পারে তাই খুব সতর্ক থাকতে হবে। অংকের নাম্বার দেয়ার ক্ষেত্রে, ভাগ বা কাটাকাটি যাই বলো তা অবশ্যই খেয়াল রাখবে, একক লিখতে, উত্তরে অপ্রকৃত ভগ্নাংশকে অবশ্যই মিশ্র করে দিবে,দশমিক ভগ্নাংশের ভাগ করতে ভাজকের দশমিক তুলতে যত সংখ্যা ব্যবহার করবে ভাজ্যে ও তাই হবে। জ্যামিতিক আকৃতিতে অবশ্যই চিত্রের নাম দিবে এবং মাপ ঠিক রাখবে। একটি সমস্যার সমাধান ধারাবাহিক ভাবেই কষবে।
তোমাদের জন্য রইল আমার অশেষ শুভ কামনা।