চীনের আচরণে উদ্বিগ্ন কেনিয়া

একমুখী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক নিয়ে বেইজিংয়ের সঙ্গে কেনিয়ার সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে উদ্বেক প্রকাশ করেছে দেশটির নীতিনির্ধারকরা। এছাড়াও চীনের প্রতি নীতি পর্যালোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন তারা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

সম্প্রতি, চীনা সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করা ড্রোনগুলিতে যথেষ্ট ত্রুটির কথা জানিয়েছে কেনিয়ার সশস্ত্র বাহিনী।

এই বিষয়ে আরও অনুসন্ধান ছাড়াও, কেনিয়ানরা চীনের সরবরাহকারী কোম্পানি, মেসার্স সিইটিসিআই-এর কাছে স্পষ্টীকরণ দাবি করছে বলে জানা গেছে।

হংকং পোস্টের বরাতে জানা যায়, কেনিয়ায় চীনা অর্থায়নে নির্মিত এক্সপ্রেসওয়ে প্রজেক্ট সমালোচনার মুখে পড়েছে। বিপুল পরিমাণ নির্মান খরচ ও কেনিয়ানদের থেকে উচ্চমানের টোল আদায়ের কারণে এই সমালোচনার সৃষ্টি হয়। 

ডলার ও স্থানীয় মুদ্রামানের অস্থিতিশীল অবস্থা কেনিয়াকে হিসেবের চেয়েও বেশি খরচ করতে হবে। 

হংকং পোস্ট আরও জানায়, কেনিয়ায় চীনা রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিবিআরসি) এখন পর্যন্ত প্রায় ৯৭কোটি ডলার আয়ের আশা করছে। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যমে নিন্দার শিকার হয়।   

স্থানীয় পরিবেশবিদরা জানায়, সিবিআরসি এই এক্সপ্রেসওয়ে নির্মাণে ৪ হাজারের অধিক গাছ কেটে ফেলে। তাদের আরও কার্যক্রম পরিবেশের জন্য হুমকিস্বরুপ। এর আগে ২০০৯ সালে ফিলিপাইনে এক কার্যক্রম চলাকালে বিশ্বব্যাংক সিবিআরসিকে নিষিদ্ধ ঘোষণা করে।