মৃত্যুর দেড়বছর পর কবর থেকে বৃদ্ধার লাশ উত্তোলন 

কুষ্টিয়ার মিরপুরে মৃত্যুর দেড়বছর পর কবর থেকে আশরাফ উদ্দিন আহমেদ (৮২) নামে এক বৃদ্ধার লাশ উত্তোলন করা হয়েছে। শনিবার (০১ অক্টোবর) বেলা দেড়টার দিকে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়া ঈদগাহ সংলগ্ন গোরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। স্থানীয় তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শ্যামা প্রসাদ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত আশরাফ উদ্দিন রানাখড়িয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। 

মরদেহ উত্তোলনের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনের উপপরিদর্শক (এসআই) মো. রিপন উদ্দিন ও জেলা ম্যাজিস্ট্রেট স্বরুপ মোহরী উপস্থিত ছিলেন। মরদেহটি কবর থেকে উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

জানা যায়, বৃদ্ধ আশরাফ উদ্দিন গত দেড় বছর আগে ঢাকায় মৃত্যু বরন করেন। সে সময় আশরাফ উদ্দিনের নিজ গ্রামের গোরস্থানে নিকট আত্মীয় স্বজনরা তাকে দাফন করেন। এই ঘটনায় আশরাফ উদ্দিনের বড় মেয়ে মোছা. হাজেরা খাতুন তার বাবার মৃত্যুতে সন্দেহ হওয়ার কারণে ঢাকার বাড্ডা থানায় একটি মামলা করেন। মামলা নং-৮০(৬)২১ ধারা ৩০২/১০৯/৩৪ পেনাল কোড।  

এ বিষয়ে এসআই শ্যামা প্রসাদ রায় বলেন, ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম দুপুরে তালবাড়িয়ার রানাখড়িয়া কবরস্থান থেকে বৃদ্ধ আশরাফ উদ্দিনের লাশ উত্তোলন করেন। 

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনের উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন উদ্দিন বলেন, বিজ্ঞ জেলা জেলা ম্যাজিস্ট্রেট সরুপ মোহরীর উপস্থিতিতে তালবাড়িয়ার রানাখড়িয়া কবরস্থান থেকে বৃদ্ধ আশরাফ উদ্দিনের লাশ উত্তোলন করা হয়েছে। তিনি দেড় বছর হলো মৃত্যু বরন করেছেন।