শারদীয় দূর্গাপূজা উপলক্ষে  বান্দরবান রিজন কর্তৃক আর্থিক সহায়তা প্রদান

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বান্দরবান জেলার বাঙালি-পাহাড়ি সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রামের অধীনস্থ বান্দরবান রিজিয়ন। 

সেনাবাহীনির পক্ষ থেকে জানানো হয়েছে, বান্দরবান জেলায় বাঙালি-পাহাড়ি মুসলমান ছাড়াও সনাতন ধর্মী হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তথা মুরং, ত্রিপুরা, চাকমা, মার্মা, বম, তঞ্চঙ্গ্যারা  বসবাস করে। "ধর্ম যার যার,উৎসব সবার"সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী সাম্প্রদায়িক সম্প্রীতি ও পাহাড়ি জনপদে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলস ভাবে গত পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান রিজিয়ন কর্তৃক শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এবারও বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পূজা উদযাপন কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বান্দরবান সেনা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনী এর পক্ষ হতে ১৭টি মন্দির ও ০৭টি পূজা মন্ডপে সর্বমোট দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা অর্চনা পরিচালনার লক্ষ্যে অন্যান্য সকল নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সামগ্রিকভাবে নিরাপত্তা প্রদান করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠী সহ সকল জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।