আম্পায়ার মাকে ক্রিকেটার মেয়ের অভিনন্দন

শনিবার (১ অক্টোবর) শুরু হয়েছে এবারের নারী এশিয়া কাপ ক্রিকেট। নারী এশিয়া কাপের ম্যাচগুলো পরিচালনার দায়িত্বে থাকছে সব নারী আম্পায়ার। এশিয়া কাপের প্রথম দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। আর এই ম্যাচ দিয়ে আম্পায়ার হিসেবে অভিষেক হয় সালিমা ইমতিয়াজের। 

সালিমা ইমতিয়াজ পাকিস্তানের নারী ক্রিকেট দলের পেসার কাইনাত ইমতিয়াজের মা। আর তাই বেশ খুশি মেয়ে কাইনাত ইমতিয়াজ।

মেয়ে কাইনাত ইমতিয়াজ মায়ের অভিষেকে জানিয়েছেন অভিনন্দন। টুইটারে মেয়ে কাইনাত ইমতিয়াজ লিখেন, ‘আমার মায়ের অর্জনে আমি কতটা গর্বিত, তা বলে বোঝাতে পারবোনা। অসাহদান্রন অনুপ্রেরণাময় ব্যক্তিত্ব। পাকিস্তানকে আম্পায়ার হিসেবে প্রতিনিধিত্ব করা ছিল তার সব সময়ের স্বপ্ন। আজ তার স্বপ্ন পূরণ হলো। আমি খুব রোমাঞ্চিত । আমরা দুইজন একসঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করব।’ 

পাকিস্তান নারী দলের হয়ে কাইনাত ইমতিয়াজ ১৫ টি ওয়ানডে ও ২০ টি ট-২০ খেলেছেন। এবারের নারী এশিয়া কাপের পাকিস্তান দলের অন্যতম সদস্য এই ৩০ বছর বয়সী পেসার।