ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস ব্যাট করতে নামে ভারত। রবিবার (২ অক্টোবর) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ঘটে বিপত্তি।
ম্যাচ চলাকালীন সপ্তম ওভারে হঠাৎ বন্ধ হয়ে যায় খেলা। তখন ক্রিজে ছিলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। এই সময় মাঠে একটি সাপ প্রবেশ করায় বন্ধ হয়ে যায় খেলা। আচমকা মাঠে দ্রুতগতিতে ছুটতে থাকে সাপ। গ্রাউন্ডস স্টাফরা সাপ ধরলে পরে আবার খেলা শুরু হয়।
গুয়াহাটিতে খুব সম্ভবত সাপের উপদ্রব বেশি হওয়ায় গ্রাউন্ডস স্টাফদের কাছে ছিল সাপ ধরার যন্ত্র। আর তাই সাপটি ধরতে খুব বেশি বেগ পেতে হয়নি তাদের।