শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় একটি পুকুর থেকে এক ব্যাংককর্মীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আজিজুর রহমান মাসুম ওই এলাকার আব্দুল আলীম ওরফে আলী মাস্টারের ছেলে এবং ডামুড্যা অগ্রণী ব্যাংক শাখার মাঠকর্মী ছিলেন।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার আনুমানিক রাত ৯টার পর ব্যাংককর্মী মাসুম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে ৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার পুকুরে একটি বস্তাবন্দী লাশ পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
ডামুড্যা শাখার অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. আবুল হাসনাত বলেন, ‘আজিজুল একজন গ্রাহকবন্ধব ছেলে। তিনি একাধারে মাঠকর্মী এর পাশাপাশি ব্যাংকের আভ্যন্তরীণ কাজও করতেন।’
ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য জেলা শহরে পাঠানো হয়েছে।’