চীন সোমবার (৩ অক্টোবর) এক হাজার ৩৮ জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করেছে। যার মধ্যে ৩০৭টি কেস লক্ষণযুক্ত এবং ৯৩১টি উপসর্গবিহীন ছিল। মঙ্গলবার (৪ অক্টোবর) জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, এর আগের দিন রোববার (২ অক্টোবর) করোনায় সনাক্ত রোগী ছিল ৮১০ জন। যার মধ্যে ২৪০টি লক্ষণীয় এবং ৫৭০টি উপসর্গহীন সংক্রমণ ছিল। করোনায় দেশটির মৃত্যুর সংখ্যা এখন পাঁচ হাজার ২২৬ জন। সম্প্রতি নতুন কোনো মৃত্যু হয়নি বলে জানা গেছে।
চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত চীনে উপসর্গ সহ সর্বমোট ২ লাখ ৫১ হাজার ৩৪৭টি করোনা কেস নিশ্চিত হয়েছে। রাজধানী শহর বেইজিং একটি নতুন স্থানীয় উপসর্গযুক্ত কেস রিপোর্ট করেছে।