পিঠের ইনজুরিতে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের পেসার যশপ্রীত বুমরা। সোমবর (৩ অক্টোবর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
পিঠের চোটের কারণে সর্বশেষ এশিয়া কাপেও খেলতে পারেননি বুমরা। দীর্ঘদিন পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে মাঠে ফেরেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও দলে ছিলেন এই পেসার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময় আবারো পিঠে চোট পান বুমরা। আর তাই ম্যাচ খেলতে পারেননি তিনি। ভারতের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে ছিলেন তিনি। বিশ্বকাপ খেলতে না পারার শঙ্কা জাগে তার। তবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, ‘এখনও টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাননি বুমরা।’ তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন তিনি।
বিসিসিআই বিজ্ঞপ্তিতে বলে, ‘যশপ্রীত বুমরার টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না। টি-২০ বিশ্বকাপের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছে বিসিসিআইয়ের চিকিৎসক দল। বিশেষজ্ঞদের সঙ্গে পরিপূর্ণ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুমরার পরিবর্তে বিশ্বকাপ দলে কাকে নেওয়া হবে তা এখনও কিছু জানায়নি বিসিসিআই। তবে, খুব দ্রতই তা জানিয়ে দেয়া হবে বলে জানায় তার।