আইনমন্ত্রীর সঙ্গে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সাক্ষাৎ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা।

রবিবার (২ অক্টোবর) রাতে মন্ত্রীর গুলশানের বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। এসময় আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী নবগঠিত কমিটির সদস্যদের স্বাগত জানান। তিনি কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

আইনমন্ত্রী নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের স্বাগত  জানান এবং একটি স্বার্থক এজিএম আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে অ্যাসোসিয়েশনের নেতৃত্ব নির্বাচনে তারা সমর্থ হবেন বলে আশা প্রকাশ করেন।