তরুণ দল নিয়ে রোমাঞ্চিত সিডন্স

আসন্ন টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে নেই পঞ্চপাণ্ডবদের চার ক্রিকেটার। দলে আছেন শুধুমাত্র সাকিব আল হাসান। বিশ্বকাপের স্কোয়াডে দলে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে। যা নিয়ে হয় আলোচনা সমালোচনা। তবে, তরুণ বিশ্বকাপ দল নিয়েই খুশি বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আরব আমিরাতে বিপক্ষে ২ ন্যাচ টি-২০ সিরিজ খেলে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। 

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগে দল নিয়ে সিডন্স বলেন, ‘সম্প্রতি আমরা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি। সেখানে আমরা এক সপ্তাহ অনুশীলনও করেছি যা খুব ভালো হয়েছে। আমাদের দলটা তরুণ। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার অবসর নিয়েছেন বা এখন দলে নেই।  এই তরুণ দলটি নিয়ে আমি রোমাঞ্চিত। তারা এখনও শিখছে। দুই শক্তিশালী দলের বিপক্ষে তার কেমন করে দেখা যাক।’
  
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।