থাইল্যান্ডে বন্দুক হামলাকারী সাবেক পুলিশ কর্মকর্তা পলাতক

থাইল্যান্ডের একটি প্রাক-স্কুলে শিশু দিবা-যত্ন কেন্দ্রে একজন সাবেক পুলিশ কর্মকর্তা বন্দুক ও ছুরি দিয়ে হামলা করে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। থাইল্যান্ডের পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

thailand-3

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর-পূর্বে নং বুয়া লামফু প্রদেশে হামলার পর হামলাকারীকে খোঁজা শুরু করে পুলিশ।

থাইল্যান্ডের পুলিশ জানায়, নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্করাও রয়েছে। হামলাকারী শিশু ও প্রাপ্তবয়স্কদের গুলি এবং ছুরিকাঘাত করেছেন। এখন পলাতক রয়েছেন। হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

thailand-1

এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী অফিসারকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, তাকে শেষবার ব্যাংকক রেজিস্ট্রেশন প্লেটসহ একটি সাদা টয়োটা পিক-আপ ট্রাক চালাতে দেখা গেছে।

নং বুয়া লাম্পু প্রদেশের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ২৩ জন শিশু।