এবারের নারী এশিয়া কাপ পেলো প্রথম হ্যাটট্রিকের দেখা। দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার ফারিহা তৃষা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছেন তিনি।
ষষ্ঠ ওভারেই কীর্তি গড়েছেন ফারিহা। ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাতেই ইতিহাসের অংশ হয়ে গেলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো বোলারের অভিষেকেই হ্যাটট্রিকের ঘটনা এটিই প্রথম। ৪ ওভারে ১২ রান দিয়ে ফারিহার উইকেট ৩টিই।