আমি চাই দলে নতুন নেতৃত্ব আসুক: প্রধানমন্ত্রী

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের নতুন কাউন্সিল সম্পর্কে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দলের একজন কাউন্সিলরও যদি চান তাহলে আমি দায়িত্ব ছেড়ে দেব। আমি চাই দলে নতুন নেতৃত্ব আসুক।’ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

জাতিসংঘ সম্মেলনে যোগদান ও যুক্তরাজ্য সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশটা ছোট। রোহিঙ্গা শরণার্থী নিয়ে আমাদের যে সমস্যা, সেটা বিশ্বের কাছে তুলে ধরেছি। যেহতু আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি। তাই তাদের ফেলে দিতে পারি না। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করেছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চেষ্টা করছি।’

বিস্তারিত আসছে....