গ্রিক অভিবাসীবাহী নৌকাডুবিতে ১৫ নারীর মৃত্যু

গ্রিসের পৃথক দুইটি দ্বীপের উপকূলে এজিয়ান সাগরে অভিবাসীদের বহনকারী দু'টি আলাদা নৌকা ডুবে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। নিখোঁজদের সন্ধানে চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। 

ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতের দিকে লেসবসের পূর্ব দ্বীপে ও বুধবার কিথিরা দ্বীপের কাছে এসব নৌকাডুবির ঘটনা ঘটে। 

গ্রিসের কোস্ট-গার্ডের মুখপাত্র নিকোস কোক্কালাসের বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানায়, তুরস্কের উপকূলের কাছে মধ্য এজিয়ান সাগরের লেসবস দ্বীপের পূর্ব দিকে ৪০ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এখন পর্যন্ত  ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই আফ্রিকান বংশোদ্ভূত নারী। প্রচণ্ড বাতাস চলাকালে নৌকাটি এ দ্বীপের পূর্ব উপকূলের কাছে ডুবে যায়।

নিকোস কোক্কালাস  আরও জানান,  অন্যদিকে লেসবসে নৌকাডুবির ঘটনায় ৯ নারীকে উদ্ধার করা হয়েছে। তবে আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।