বরিশালর বাকেরগঞ্জে কতিপয় স্থানীয় প্রতিপক্ষের দ্বারা নিজগৃহে পরিবার সহ অবরুদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ জানান।
লিখিত বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে বসবাস করে আসছি,এরমধ্যে বেশ কিছুদিন ধরে আমার কাছে ২ লক্ষ টাকা দাবি করে আসছে একই ওয়ার্ডের বাসিন্দা খোকন হাওলাদার মন্টু ও তার সহযোগিরা।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ইতিমধ্যে সংঘর্ষ ও ঝামেলা এড়াতে এবং সময় বাঁচাতে এই মন্টুকে একাধিকবার টাকা দিয়ে আমার বসতঘর নির্মান করা হয়। এখন প্রায়ই লোকজন নিয়ে পুনরায় চাঁদা দাবি করলে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার বসত ঘরের প্রধান ফটক কাঠ বাঁশ দিয়ে বন্ধ করে দেয় তাতে আমার পরিবার সম্পুর্ন অবরুদ্ধ হয়ে পড়ি। তাই তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করছেন।