অঙ্কুশের সিনেমায় মৌনি রায়!

প্রায় ১৬ বছর ধরে বলিউড সিনেমায় কাজ করছেন অভিনেত্রী মৌনি রায়। ক’দিন মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার গুঞ্জন শোনা যাচ্ছে, প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছে এই অভিনেত্রী!

বাংলা সিনেমায় যুক্ত হওয়ার বিষয়টি আরও জোরালো করেছেন মৌনি নিজেই। ‘ব্রহ্মাস্ত্র’র আকাশছোঁয়া সাফল্যের মাঝেই সম্প্রতি কলকাতায় ঘুরে গেছেন তিনি। তার হটাৎ করে কলকাতায় আগমনের কারণে অনেকেই ধারণা করছেন বিশেষ কিছু ভক্তদের উপহার দিতে চলেছেন মৌনি।

মৌনি রায়। ছবি: সংগৃহীত

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশ করেছে, শিগগিরই বাংলা ছবিতে দেখা যাবে মৌনিকে। রক্তিম চট্টোপাধ্যায় প্রযোজিত এবং অঙ্কুশ হাজরা নিবেদিত নতুন সিনেমা ‘মির্জা’র মাধ্যমে কলকাতার সিনেমায় যাত্রা শুরু করবেন তিনি। 

তারা আরও দাবি করেছে, সিনেমার একটি বিশেষ গানের জন্য এরইমধ্যে মৌনির সঙ্গে যোগাযোগও নাকি করা হয়েচে। যদিও অভিনেত্রীর তরফ থেকে এখনও চূড়ান্ত কিছুই জানানো হয়নি।