পেট্রল স্টেশন বিস্ফোরণে নিহত ৭

আয়ারল্যান্ডের কাউন্টি দোনেগালের একটি পেট্রল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে সাতজনে নিহত হয়েছেন এবং এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। এছাড়া আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ক্রিসলাফ গ্রামের অ্যাপলগ্রীন সার্ভিস স্টেশনে বিস্ফোরণ ঘটে। আইরিশ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এছাড়াও এই বিস্ফোরণে একটি ভবন এবং অপর একটি অ্যাপার্টমেন্ট ভবনের একটি অংশ ধ্বংস হয়ে গেছে।

Explosion at petrol station 5

আয়ারল্যান্ডের জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান। বিস্ফোরণে পেট্রোল স্টেশনের ভবনটি ধ্বংস হয়ে গেছে। ওই ভবনের পেছনে অবস্থিত একটি বহুতল আবাসিক ভবনও ধসে পড়েছে।

স্থানীয় বাসিন্দা কিয়েরান গালাঘের জানান, ঘটনাস্থল থেকে তার বাড়ির অবস্থান মাত্র ১৫০ মিটার। হঠাৎ করে বোমা বিস্ফোরণের মতো শব্দ শুনতে পেয়েছেন তারা।

Explosion at petrol station 3

তিনি জানান, সে সময় তিনি তার বাড়িতেই ছিলেন। তিনি হঠাৎ প্রচণ্ড শব্দ শুনতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বুঝতে পারেন যে কিছু একটা হয়েছে। মনে হয় যেন একটা বোমা বিস্ফোরিত হয়েছে।