আজ ঢাকায় কখন কোথায় লোডশেডিং

বিদ্যুতের ঘাটতি কমাতে ১৯ জুলাই থেকে সারাদেশে চলছে শিডিউলভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে।

রোববার (৯ অক্টোবর) সকাল থেকে সেই ধারাবাহিকতায় শুরু হবে এ কার্যক্রম। চলবে রাত ১২টা পর্যন্ত।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে।