মারা গেছেন ভারতের প্রবীণ রাজনীতিবিদ মুলায়ম সিং যাদব

ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি উত্তর প্রদেশ রাজ্যের তিনবার সাবেক মুখ্যমন্ত্রী ছিলেন।

সোমবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুলায়ম। তিনি কয়েক দিন ধরে এ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মুলায়মের ছেলে অখিলেশ যাদব। তিনিও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম গত দুই বছর যাবৎ অসুস্থ ছিলেন। ২ অক্টোবর তাকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিস। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতেও রাখা হয়।

সোমবার সকালে মুলায়ম-পুত্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বাবার মৃত্যুর খবর জানান সংবাদ মাধ্যমকে।