বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গরমের তীব্রতা না কমলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে না। তাপমাত্রা কমার দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সহসাই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে না জানিয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নসরুল হামিদ বলেন, লোডশেডিং নিয়ে আপাতত কিছুই করার নেই। সবাইকে ধৈর্য ধরতে হবে।
তিনি বলেন, শিল্পকারখানায় গ্যাস সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে। এ খাতে বিদ্যুৎ সরবরাহ করার কারণে সক্ষমতা থাকলেও বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম বাড়ায় আমদানি করা যাচ্ছে না। এ সব কারণেই মূলত মধ্যরাতেও লোডশেডিং হচ্ছে।