আকিজ বাথওয়্যার নিয়ে এলো অভিজাত রোসা ফসেট্স-বাথওয়্যার পণ্য

বিল্ডিং ম্যাটেরিয়ালস পণ্যের উৎপাদন দক্ষতার জন্য বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। তাদের এই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে আকিজ গ্রুপের নতুন অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বাথওয়্যার লিমিটেড বাজারে নিয়ে এসেছে আন্তর্জাতিক মানের রোসা ফসেট্স ও বাথওয়্যার পণ্য। (১১ অক্টোবর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধিত হয় রোসা ফসেট্স এবং বাথওয়্যার-এর আনুষ্ঠানিক যাত্রা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, শ্রেষ্ঠ প্রযুক্তি ও সৌন্দর্যের অপূর্ব সমন্বয়ে সৃষ্টি রোসা ফসেট্স এবং বাথওয়্যার-এর এই নতুন কালেকশন শুধুমাত্র দেখতেই সুন্দর নয়; প্রতিটি ফসেট বিশ্বমানের উপাদান এবং সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রাংশ দিয়ে তৈরি।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখ বশির উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর, আকিজ গ্রুপ; মোহাম্মদ খোরশেদ আলম, ডিরেক্টর, আকিজ বিল্ডিং ম্যাটেরিয়াল্স; সামসুদ্দিন আহমেদ, ডিএমডি, আকিজ গ্রুপ; এম আর জামিল, এক্সেকিউটিভ ডিরেক্টর, প্রজেক্টস; মোস্তাফিজুল আরেফিন, হেড অব সেলস, আকিজ বাথওয়্যার; গোলাম রাব্বানী, ব্র্যান্ড লিড, রোসা এবং আকিজ বাথওয়্যার-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন আকিজ বাথওয়্যার-এর সম্মানিত ডিলারগণ এবং দেশের স্বনামধন্য আর্কিটেক্টবৃন্দ।