জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৩০ অক্টোবর

চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৩০ অক্টোবর রোববার শুরু হবে। সবকিছু ঠিক থাকলে ওই দিন বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়ার কথা রয়েছে।

ছবি- সংগৃহীত

বুধবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

ছবি- সংগৃহীত

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্ববানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।